7th Floor, 180 Shahid Syed Nazrul Islam Sharani, Dhaka.

Umrah Guide

বিছমিল্লাহির রহমানির রহীম

সংক্ষিপ্ত উমরার পরিচয়

মীক্বাত হতে ইহ্রাম বেধে নির্দিষ্ট নিয়মে পবিত্র কাবা ঘর তাওয়াফ ও সাঈ করাকে উমরাহ বলে। হজ্জ জিলহজ্জ মাসের নির্দিষ্ট তারিখে (৯-১৩) তারিখে করতে হয়। পক্ষান্তরে উমরাহ বছরের যে কোন দিন আদায় করা যায়।

উমরার ফরজ :  ২ টি

  1. মিক্বাত হতে ইহরাম বাঁধা ও
  2. কাবা শরীফের তাওয়াফ করা

উমরার ওয়াজিব:  ২ টি 

  1. সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যে সাঈ করা
  2. মাথার চুল মুন্ডানো ।

বি. দ্র. একাধিক উমরাহ করার জন্য মক্কার অদূরে ৫ কি:মি: দূরত্বে তানঈম বা আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে আসতে হবে।

এক নজরে মহিলাদের অতিরিক্ত যা করনীয়

  • মাহরামের সাথে সফর করা আবশ্যক।
  • মহিলাদের জন্য তামাত্তু হজ্জ ই উত্তম।
  • মহিলাদের জন্য সর্বক্ষেত্রে পর্দা ফরজ।
  • মহিলাদের অজুর সময় মাথার কাপড় খুলে চুলে মাসেহ করা ফরজ।
  • হায়েজ বা নেফাস অবস্থায় নামাজ না পড়ে শুধু কিবলা দিকে মুখ করে নিয়ত করা।
    অত:পর উচ্চ আওয়াজ না করে ৩বার তালবিয়াহ পাঠ করা।
  • হায়েজ বা নেফাস অবস্থায় মসজিদে হারাম বা যে কোন মসজিদে প্রবেশ করা নিষেধ।
  • মহিলারা পুরুষদের ভীর এড়িয়ে তাওয়াফ ও হাতের তালুদ্বয়ের দ্বারা চুমু খাওয়া উত্তম।
  • কাবা শরীফে বা যে কোনো অবস্থায় মহিলাদের কান বা কাধ পর্যন্ত হাত উঠানো ঠিক না।
  • সাফা মারওয়ার সবুজ বাতির জালানো স্থানে পুরুষের মত মহিলাদের দৌড়ানো নিষেধ।
  • ইহরাম বা হজ্জের শেষে আপন বাসস্থানে গিয়ে মাথার চুলের অগ্রভাগের কিছু অংশ কেটে ফেলা।
  • মহিলারা মিনায়, আরাফায় এবং মুজদালেফার তাবুতে আলাদা ভাবে এক কোনে পর্দার সাথে অবস্থান করা।

Learn the essential rules and guidelines for performing the holy Umrah pilgrimage, including the rituals, etiquette, and preparations needed for a spiritually fulfilling journey.

More Details please visit: https://royalhajjbd.com/